নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রফেশনাল স্কুল অব বিজনেস (PSB) সফলভাবে আয়োজন করেছে দুই দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি “Banking Compliance Excellence: Legal, Documentation & Risk Control”। গত ১৫–১৬ মে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকিং খাতে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন, আইনগত ঝুঁকি নিয়ন্ত্রণ এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণে ব্যাংকিং কমপ্লায়েন্সের সমসাময়িক চ্যালেঞ্জ, আইন ও নিয়ন্ত্রক কাঠামো, ডকুমেন্টেশনজনিত ঝুঁকি, ট্রেড ও ক্রেডিট অপারেশনে কমপ্লায়েন্স বিষয়ক সমস্যা, জালিয়াতি প্রতিরোধ, ঝুঁকি শনাক্তকরণ এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক কেস স্টাডি, ব্যবহারিক আলোচনা এবং খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগীয় প্রতিনিধি এবং অভিজ্ঞ ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্স পেশাজীবীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেশনাল স্কুল অব বিজনেস (PSB)-এর CEO মহি উদ্দিন সুমন এবং পুরো প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন এনামুল হক, ফ্যাকাল্টি, প্রফেশনাল স্কুল অব বিজনেস (PSB)।
অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ তাদের ব্যাংকিং কমপ্লায়েন্স কার্যক্রম আরও শক্তিশালী করতে, ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করতে এবং দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রফেশনাল স্কুল অব বিজনেস (PSB) ভবিষ্যতেও ব্যাংকিং ও আর্থিক খাতের পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মানসম্পন্ন পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।