উখিয়া রেঞ্জে বক শিকারীদের বিরুদ্ধে আবারো অভিযান, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ”এ আবারো বক শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

১৩ অক্টোবর (মঙ্গলবার) উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি জীবিত বকসহ একজনকে গ্রেফতার করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টীম।

রেঞ্জার আবদুল মান্নান বলেন,৫দিন আগেও একটি অভিযানে বক ধরার ফাঁদ জব্দ করি,এবার শিকারীসহ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.