বান্দরবানে-ঘাতক বাস কেড়ে নিল পুলিশ কনস্টেবলের প্রাণ

 

মো. সেলিম উদ্দিন খাঁন

“বান্দরবানের আলীকদম-চকরিয়া (লামা-আলীকদম) সড়কের শিবাতলী এলাকায় বাসের ধাক্কায় সাজু চক্রবর্তী (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু চক্রবর্তীর বাড়ি কক্সবাজার জেলায় এবং তিনি আলীকদম থানায় কর্মরত ছিলেন।’

“স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলীকদম থানা থেকে পুলিশের ডাক ফাইল লামা থানায় পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন সাজু চক্রবর্তী। পথে লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।’

“আলীকদমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই নিহত ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.