কাঞ্চনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রুপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বেঁচে থাকবেন কোটি বাঙ্গালির হৃদয়ে। তিনি অমর, তিনি চিরঞ্জীব। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর কাঞ্চনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আমান উদ্দিনের সভাপতিত্বে এবং ইলিয়াস সিকদারের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জানে আলম বাবুল, প্রধান বক্তা ছিলেন- সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক কমিটির সদস্য আব্বাস আহমদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইউনুস, কাঞ্চনা ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
এতে আরো উপস্থিত ছিলেন, আবদুর রহিম, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ এমরান, মোহাম্মদ কায়সার, জামাল উদ্দিন, মোহাম্মদ নোমান, আবু তৈয়ব, মোঃ খোকন, রাজু নাথ, আবু সুফিয়ান, মোঃ মাহাবুব, মোঃ আতিক, মোঃ ইদ্রিস, মোঃ রাসেল, বিজয় নাথ, শিবু নাথ, মামুন, লক্ষ্মণ নাথ, মোহাম্মদ আমান, মোহাম্মদ লোকমান, মোঃ আমান, মোঃ ফাহিম, আইয়ুব আলী, সায়মুন, মানিক, টিপু, রুপেশ দাশ, মানু দাশ, শাহ আলম প্রমূখ।
দোয়া ও মোনাজাত করেন, হাফেজ মোহাম্মদ ওবাইদুল হক, খতিব- মতুরাডেঙ্গা পশ্চিম পাড়া জামে মসজিদ, কাঞ্চনা।

প্রধান বক্তা মুনির হোসেন বলেন, আমরা যে স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীনতার সুঘ্রাণ উপভোগ করছি, বিশ্ব দরবারে স্বাধীন জাতি হিসাবে এই দেশের যে পরিচয়, সেই সার্বভৌম রাষ্ট্রের কোনটিই সম্ভব হতো না যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো! তিনি সর্বপ্রথম বাঙ্গালিকে বুঝাতে সক্ষম হন বাংলা ভাষা ও সংস্কৃতি, সর্বোপরি বাঙালি জাতি হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে রাজনৈতিকভাবে স্বাধীন হতে হবে। আর এই আলোকে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানিদের তাদের অধিকার আদায়ে উদ্দীপ্ত করেছিলেন। নিজের অসাধারন প্রজ্ঞা, মেধা, বলিষ্ঠ নেতৃত্ব, ত্যাগ, জনগনের প্রতি আস্থা এবং অকৃত্রিম ভালবাসা সেই সাথে নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাঙালিকে আত্মপ্রত্যয়ী করে তুলেন বঙ্গবন্ধু। তারই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে দল-মত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.