রাস্তা সংস্কারে ট্রাফিক পুলিশ, ভারী যানবাহনে বেহাল দর্শা

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে জনভোগান্তি লাঘবে রাস্তা সংস্কারের ব্যতিক্রমী উদ্যোগ নিলো চাতরী ট্রাফিক পুলিশ। বুধবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনীর ব্যস্ততম সড়কের চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারে এ উদ্যোগ নেন ট্রাফিক পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান হাসান।

ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়ক ও জনপদ বিভাগের অধীনে সড়কটি বিভিন্ন অংশে দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা বিরাজ করছে। বৃষ্টি হলে পুরো সড়কে গর্ত ও কাঁদাজলে মাখামাখি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ সড়ক দিয়ে গুরুত্বপূর্ণ অনেক সরকারি দপ্তরে যাতায়াতের এটিই এক মাত্রপথ। এ অবস্থায় জনভোগান্তির বিষয় বিবেচনা করে পুলিশ এটি সংস্কারে এগিয়ে আসে। পুলিশের এই উদ্যোগে ইট সরবরাহ করে পাশে দাঁড়ায় এনডিই নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান।

ট্রাফিক পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান হাসান বলেন, ‘এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে বেহাল দর্শা সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা এনডিই নামে এক ঠিকাদারীকে অনুরোধ করলে তারা এগিয়ে আসেন সহায়তায়। তিনি আরো জানান, মানুষ যাতে একটু ভালোভাবে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করেছি মাত্র’।

মন্তব্য করুন

Your email address will not be published.