আনোয়ারায় দক্ষিণ জেলা কৃষকলীগের বৃক্ষরোপণ

আনোয়ারা প্রতিনিধি 

“একটি করে বৃক্ষরোপন করি,পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দক্ষিণ জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী ও কৃষকদের মাঝে কৃষি সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০শে আগস্ট) উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ফলজ, বনজ ও ঔষাধি চারা রোপণ করেন। পরে স্থানীয়দের মাঝে প্রায় ৫০০ চারা বিতরণ করা হয়।

এর আগে সকালে দক্ষিণ জেলা আওয়ামিলীগের প্রভাবশালী নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ করা হয়েছে। আমাদের এই কর্মসূচি মাস ব্যাপী অব্যাহত থাকবে। এছাড়াও দেশের কৃষি ও কৃষকদের উন্নয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নানা কর্মসূচী হাতে নিয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, হাইলধর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার সাবেক ছাত্র নেতা সেলিম উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্র নেতা ফরিদুল আলম চৌধুরী, ভূমি কর্মচারী নাছির উদ্দিন, দুবাই আওয়ামী যুবলীগের সহসভাপতি দুবাই উত্তর আমিরাত আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম করিম, আবাহনী ক্লাবে উপদেষ্টা আজিজ, যুবলীগ নেতা শফি, লোকমান, শাহাদত ও নাজিম।

এছাড়াও কৃষক লীগের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ফোরকান, আজিম, মুছা, নুরুল হক, আলমগীর, সেলিম, শফি, শাহাদাত, কামাল, ছাত্রলীগের মধ্যে উপস্থিত ছিলেন শিহাব চৌধুরী, সিফাত, ওসমান, রিদোয়ান প্রমুখ।

চট্টগ্রাম সংবাদ/ আইএইচ

মন্তব্য করুন

Your email address will not be published.