দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় হরি মালা চাকমা (৪৫) কে স্বামীর সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন দীঘিনালা সেনা জোন।
২১ আগস্ট (শনিবার) উপকার ভোগীর হাতে সহায়তা তুলে দেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।
জানা যায়, হরি মালা চাকমার স্বামী চিত্তরঞ্জন চাকমা দীর্ঘ কয়েক বছর ধরে শারিরীক প্রতিবন্ধী। ফলে হরি মালা চাকমার পক্ষে স্বামীর চিকিৎসা এবং সংসার চালানো কঠিন হয়ে পরেছে। অবশেষে বিষয়টি দীঘিনালা জোনের নজরে আসলে জোন কর্তৃক তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে হরি মালা চাকমা বলেন, আমি প্রতিবন্ধী স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করতেছি। আর্থিক সংকটের কারণে স্বামীর চিকিৎসা এবং সংসার চালানো আমার জন্য কঠিন হয়ে পরেছিলো। এমতাবস্থায় দীঘিনালা সেনা জোন আমার পাশে দাঁড়ায়। আমি দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।