৩৭ লাখ টাকার অবৈধ জর্দা আটক 

চট্টগ্রাম নগরের শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে রয়েছে এমন ৫৪৬ কেজি অবৈধ জর্দা আটক করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের আগ্রাবাদ বিভাগের একটি নিবারক দল এ অভিযান পরিচালনা করে।

আটক জর্দার ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ প্রায় ১৫ লাখ ২৭ হাজার টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটক জর্দার দাম প্রায় ৩৭ লাখ ১২ হাজার টাকা।

ভ্যাট কমিশনারেট আগ্রাবাদের উপ কমিশনার শাহীনূর কবির পাভেল  জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে অবৈধ তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট থেকে বেশ কিছু অভিযান ও ব্যবস্থা গ্রহণের কারণে ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে আনা জর্দা গোপন স্থানে সরাতে না পারার কারণে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার করা জর্দার পরিমাণ প্রায় ৫৪৬ কেজি।

এ বিষয়ে ভ্যাট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.