বোয়ালখালীতে ৭৪জন রোহিঙ্গা আটক

বোয়ালখালী প্রতিনিধি :

কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ জন রোহিঙ্গা বোয়ালখালীতে আটক হয়েছে ।

সোমবার দিবাগত রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার শেডের তৈরি ভাড়া বাসা থেকে এসব রোহিঙ্গাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

কেফায়েত উল্লাহসহ কয়েকজনের সহযোগিতায় ক্যাম্প থেকে পালিয়ে এসে বোয়ালখালীর কড়লডেঙ্গা এলাকায় লেবু বাগানে কাজ করছে বলে জানান কয়েকজন রোহিঙ্গা।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এসব রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।

এছাড়াও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিলো বোয়ালখালী থানা পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.