সাতকানিয়ায় সরকার বিরোধী কার্যকলাপে আনিস আটক,তবে সে শিবির নাকি ছাত্রদল চলছে ধুম্রজাল!

 

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে আনিস নামে এক যুবককে আজ দিবাগত রাত(বুধবার) ৩টার দিকে আটক করেছে সাতকানিয়া থানার ওসি তদন্ত সুজনের নেতৃত্বে চৌকস একটি দল।

আটককৃত যুবক মো:আনিসুর রহমান(২৮) উপজেলার সোনাকানিয়ার দয়ার পাড়া এলাকার সাজেদা বেগমও শফিকুর রহমান দম্পতির ছেলে।

জানাযায়,সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া এলাকার এই যুবক উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে বর্তমানে সম্পৃক্ত থাকলেও গেলো ২০২০সালে ছাত্রশিবিরের সক্রীয় কর্মী থাকাকালে সরকার বিরোধী বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোষ্ট করার কারণে তথ্য প্রযুক্তি মামলার রেকর্ডীয় আসামী।

থানাসুত্রে জানাযায়,রেকর্ডীয় এই আসামী(আনিস)বহুদিন যাবত পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

এদিকে ওসি তদন্ত সুজন কুমার দে বলেন,যতদূর শুনেছি আসামী আনিস একসময়কার শিবির কর্মী হলেও বর্তমানে ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বে আছেন।

তবে মনে হয় দুই দলেরই দায়িত্বেই আছেন এই আনিস,তাকে গ্রেফতার করার পরে যথাযথ মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিনজেলা এক বিএনপি নেতা বলেন,আনিস শিবিরের সাবেক কর্মী সেটা ঠিক তবে বর্তমানে উপজেলা ছাত্রদলের রাজনীতি করেন আনিস।

এদিকে তার ভেরিফাইড ফেসবুকে দেখা যায়,গেলো ২০২০সালের ১৩ই জানুয়ারী সাতকানিয়া লোহাগাড়ার জামায়াতের সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামের সাথে প্রিয় নেতা বলে সেলফি তোলে পোষ্ট করতে।

সাতকানিয়া লোহাগাড়ার জামায়াত সমর্থিত একাধিক সংগঠনের সাথে জড়িত থাকার তথ্য প্রতিবেদকের হাতে আসলেও দেখা যায় দীর্ঘ দেড় বছর ধরে  উপজেলা ছাত্রদলের রাজনীতিতে।

এদিকে পশ্চিম সাতকানিয়ার সক্রিয় এক শিবির কর্মী গনমাধ্যমকে বলেন, আনিস আমাদের দলের নিবেদিত কর্মী এবং ভদ্র ছেলে তবে বর্তমানে সে ছাত্রদলের কর্মী।

 

অপরদিকে সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক অর্থসম্পাদক আব্দুর রহিম আনিসকে ছাত্রদলের নেতা আখ্যা দিয়ে গ্রেফতার বিষয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.