চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সাইমুন(২০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সাইমুন ওই এলাকার বশির খন্দকারের ছেলে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে ভবনের প্রথম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.