সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সৈয়দ আককাস উদদীন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। ঘটনাটি আজ শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় ঘটে।
নিহত ওই প্রবাসীর স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস নয়ন (২২)। তিনি ওই এলাকার প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তার এক বছর বয়সী ১ টি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, তিনি এলাকাবাসীর সাথে খবর নিয়ে জানতে পারেন যে, নিহত নয়নের স্বামী সৌদি আরবে কর্মরত। আজ সকালে নিহত নয়ন ও তাহার শাশুড়ি একসাথে সকালের নাস্তাও করেছে। সকাল আনুমানিক ১০ দিকে নিহতের শাশুড়ি বাড়ির পাশ্ববর্তী কচু ক্ষেত থেকে কচুর লতি তুলতে যায়।
কিছুক্ষণ পর তারই এক প্রতিবেশী তাকে জানায়, তার নাতী খুব বেশি কান্নাকাটি করছে। এরপর শাশুড়ি বাড়িতে প্রবেশ করে দেখেন যে তার পুত্রবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলে আছে। ইউপি সদস্য আরো জানান, কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ তিনি জানেন না।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে থানার একজন অফিসারসহ ফোর্স পাঠানো হয়েছে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

Your email address will not be published.