সাতকানিয়ায় প্রতিপক্ষরা শত্রুতার প্রতিশোধ নিচ্ছে ফসলি ক্ষেত কেটে!

সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়ার সোনাকানিয়ার ২নং ওয়ার্ডের সাইরতলীর মৃত আলী মিয়ার ছেলে আবু তাহেরের দু:খ যেন থাকছে সারা বছর। তার আপন ভাই মোজাফ্ফরের যোগসাজশে ২৪টি মামলা দেয়ার পরেও অবশেষে সোনাকানিয়ার পশ্চিম পাহাড়ে সহায় সম্বল আবুতাহেরের লেবু বাগানকে কেটে দিয়েছে,মোজাফ্ফর এবং তার সাঙ্গপাঙ্গরা। আজ শনিবার(২৮শে আগষ্ট) ভুক্তভোগী আবু তাহের বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানাযায়, গত ১১ই আগষ্টেও ভুক্তভোগী আবু তাহের বাদী হয়ে তার আপন ভাই মোজাফ্ফর সহ মোট ৮জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন, তবে সেটা ছিলো লেবু বাগান কেটে দেয়ার ব্যাপারে আজ ২৮শে আগষ্ট আবার শিম ক্ষেত কেটে দেয়ার বিষয়ে নতুন অভিযোগ দায়ের করেন একই বিবাদীগনের বিরুদ্ধে। এই বিষয়ে সাতকানিয়া থানার এসআই মাহবুব বলেন , ঘটনা সত্য তবে এখনো কারা করছে ঘটনাটি প্রমানিত না তদন্ত অব্যহত আছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,আবু তাহেরকে যারা মামলা দেয় এবং অপহরণ করেছিলো তারা এই লেবু বাগান কাটছে। এদিকে আজকে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করার বিষয়ে আবু তাহের বলেন,গতবারের অভিযোগ দিয়েছিলাম লেবু বাগান কাটলো তাই,, এবারে কেটেছে আমার কষ্টের সীম ক্ষেত আসলে আমি পথে বসার মত অবস্থা করে ফেলছে আমাকে।

মন্তব্য করুন

Your email address will not be published.