জেলা প্রশাসনের খাদ্য সহায়তা পেল ১৭শ অসহায় মানুষ 

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন পেশার কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ১ হাজার ৭২৭ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এসময় খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি তেল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভলান্টিয়ার হিসেবে জেলা প্রশাসনকে সহায়তা করেন তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, সিপিপি, সার্ক মানবাধিকার সংস্থা, রেড ক্রিসেন্ট, বেটার ফিউচার বাংলাদেশ, পূর্বাশার আলো, শ্বাস এবং এম এ ফাউন্ডেশন।

মন্তব্য করুন

Your email address will not be published.