চট্টগ্রামে পাহাড় কাটার অপরাধে কোম্পানিসহ তিন ব্যক্তিকে জরিমানা

চট্টগ্রামের খুলশী থানা এলাকায় পাহাড় কাটার দায়ে এ কে খান কোম্পানিসহ তিন ব্যক্তিকে ৬ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) জরিমানার তথ্য  নিশ্চিত করেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়েছে। তারা পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে আসছিলেন। আজ পরিবেশ অধিদফতরে শুনানি শেষে এই জরিমানা করা হয়েছে।জরিমানার টাকা আগামী সাতদিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা আরও বলেন, চট্টগ্রামের খুলশী থানার ভিআইপি হাউজিং এলাকায় ৩৭০ বর্গফুট পাহাড় কাটার দায়ে এ কে খান কোম্পানিকে ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের ভিআইপি হাউজিং এলাকায় ১৭৭৬ বর্গফুট পাহাড় কাটার দায়ে সৈয়দ কুদরত-ই খোদাকে ৪ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া দক্ষিণ পাহাড়তলী মৌজায় পাহাড় কাটার দায়ে শাহজাহান হায়দার চৌধুরীকে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আর খুলশী এলাকায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের দায়ে মোহাম্মদ হোসেন হিরনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.