সড়ক-ফুটপাত দখল করে ব্যবসা, জরিমানা

সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ২৭ ব্যক্তিকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ অক্টোবর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস কাপ্তাই রাস্তার মাথা হতে কামাল বাজার পর্যন্ত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর কাপ্তাই রাস্তার মাথা হতে কামাল বাজার পর্যন্ত রাস্তা ও ফুটপাত অবৈধ দখল উচ্ছেদ করে চলাচলে জন্য রাস্তা ও ফুটপাত অবমুক্ত করা হয়। এসময় সড়ক ও ফুটপাত দখলের দায়ে ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.