আমিলাইষের পূজামণ্ডপে আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরীর আর্থিক অনুদান ও কাপড় বিতরণ

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের আমিলাইষ দূর্গা বাড়ী, বিশ্বাস বাড়ী, চৌধুরী বাড়ী, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম বাড়ী সহ আমিলাইষের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বাংলাদেশ আওয়ামীলীগের সম্ভাব্য আগামী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি আমিলাইষ দূর্গা বাড়ী মন্দিরে প্রায় ১শত জন হিন্দু জনগোষ্ঠীর মাঝে উপহার স্বরূপ লুঙ্গি ও শাড়ী বিতরণ করেন। এরপর তিনি পূজামণ্ডপের দায়িত্বশীলদের হাতে আর্থিক নগদ সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মাস্টার অর্পন চক্রবর্তী, শ্যামল দত্ত, হারাধন শীল, সংরক্ষিত ইউপি সদস্য আনজুমান আরা বেগম, ইউপি সদস্য মামুন মুহাম্মদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোঃ মিনহাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আহমদ ছৈয়দ, যুবলীগ নেতা মোঃ এনাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ রজিউদ্দিন, মোঃ সেলিম সহ ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.