এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সাতকানিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
২১শে অক্টোবর (বুধবার)জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক সাইফ বিন ইব্রাহিম ও চট্টগ্রাম দক্ষিণ ছাত্র শক্তির সদস্য সচিব কায়েস আব্দুল্লাহ সাক্ষরিত কমিটিতে সাকিবুল ইসলাম নিবিলকে সাতকানিয়া উপজেলা শাখার আহবায়ক,রিয়াদ বিন করিমকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও সিফাত ভুইয়াকে সদস্য সচিব এবং মো: ইব্রাহিম আলী,মো: রাকিব,সরওয়ার আলমকে যুগ্ন আহবায়ক করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ন সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে -ছাত্রনেতা গোলাম রব্বানী নোমানকে,যুগ্ন সদস্য সচিব হচ্ছে আতিক আহমেদ ও ইন্তেসারুল করিম রাহিক, এবং যুগ্ন সদস্য সচিব দপ্তর পদে ওমর ফারুক ফারাবী।
ঘোষিত কমিটিতে মুখ্য সংগঠক সামি চৌধুরী, সংগঠক হিসেবে মনোনীত হলেন মো: রায়হান শাহরিয়া,তানিম আহমেদ,রিয়াদুল ইসলাম কফিল।
কমিটি হাতে পাওয়ার পর সাতকানিয়া উপজেলা শাখার ছাত্রশক্তির আহবায়ক সাকিবুল ইসলাম নিবিল ও সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ বিন করিম এবং সদস্য সচিব সিফাত ভুইয়া বলেন-আমাদেরকে উক্ত কমিটি উপহার দেওয়ায় সাতকানিয়ায় এনসিপির অবস্থান আরো সুদৃঢ় ও মজবুত হবে বলে মনে করি।এবং আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।