বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় ভাংচুর হওয়া পূজামণ্ডপ পরিদর্শনে আওয়ামীলীগ নেতৃবৃন্দ

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাজারে দুর্বৃত্তদের হামলায় ভাংচুর হওয়া পূজা মণ্ডপ পরিদর্শনে করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি,কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি,চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুফিজুর রহমান। রবিবার (১৭ অক্টোবর) দুপুরে নেতৃবৃন্দরা উপজেলার পশ্চিম চাম্বল বুড়াখালী মন্দির ও নাপোড়া শেখেরখীল সার্বজনীন কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত আরো ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা জাফর আহমদ, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক তোফাইল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ প্রমুখ। এ সময় নেতৃবৃন্দরা পশ্চিম চাম্বল ও নাপোড়ায় পূজামণ্ডপ ঘুরে দেখে স্থানীয়দের খোঁজখবর নেন।

মন্তব্য করুন

Your email address will not be published.