ডিজেলের দাম বাড়ায় ঈদগাঁওতে যানবাহনের ভাড়াও বৃদ্ধি : বিপাকে যাত্রীরা

স্টাফ রিপোটার,ঈদগাঁও

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় কক্সবাজার ঈদগাঁওতে পূর্ব ঘোষনা ছাড়াই হঠাৎ যানবাহনের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। এনিয়ে যাত্রীরা পড়েন বিপাকে।

জানা যায়, কেরোসিনও ডিজেলের দাম বাড়ার খবরে ঈদগাঁওতে যাত্রীবাহী পরিবহনের ভাড়াও বাড়িয়ে নিচ্ছে। এমনটি চোখে পড়ে ৪ই নভেম্বর। ৩রা নভেম্বর রাত পর্যন্ত ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ৬৫ থেকে ৬৬টাকায় ছিল। এটি বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রতি লিটার ৮০ টাকায় হয়। ডিজেল ও কেরোসিন চালিত অন্যন্যা যানবাহন চালকরা দাম শুনে মাথায় হাত দিয়েছেন।

ডিজেলের দাম বাড়ার খবরে হঠাৎ ঈদগাঁও হতে কক্সবাজারমুখী যাত্রীবাহী যানবাহনে হঠাৎ করে ৩০ টাকা ভাড়ার পরিবর্তে ৪০ টাকা করে নিচ্ছে।জনপ্রতি ১০ টাকা ভাড়া বৃদ্ধির বিষয়টি জানান যাত্রী সাধারন।

কয়েকজন যাত্রীর সাথে কথা হলে তারা জানান, ঈদগাঁও থেকে কক্সবাজার গাড়ী ভাড়া দশ টাকা করে বাড়িয়ে নিচ্ছেন। গাড়ীতে উঠার আগে ৪০ টাকা ভাড়ার বিষয়টি যাত্রীদের কাছেই জানিয়ে দিচ্ছেন হেলপারগন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাহিদ্রা চালক হতাশ কন্ঠে জানান, ৬৫ টাকার তেল ৮০ টাকায় বিক্রি। এমন খবরে হতাশ হয়ে পড়েছে তিনি। একলাফে ১৫ টাকা বৃদ্ধি। অতিরিক্ত হারে বাড়ার বিষয়টিই এই প্রথম।

মন্তব্য করুন

Your email address will not be published.