বোয়ালখালী প্রতিনিধি :
পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২ নভেম্বর) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরীব প্রেসক্লাব চত্বরে বোয়ালখালী প্রেসক্লাব’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবীর (সা.) জীবন ও আদর্শের উপর আলোচনা করেন আমুচিয়া শাহ মাজিদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী ও মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের কাদেরী।
প্রেসক্লাবের সভাপতি এস এম মুদ্দাচ্ছিরের সভাপতিত্বে ও কাজী এম এস এমরান কাদেরীর সঞ্চালনায় মৌলানা মুহাম্মদ হোসাইনের কোরআন তেলাওয়াত ও বাবর মুনাফের নাতে রাসূল (দ.) পাঠের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, এম এ মান্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ,আল সিরাজ ভান্ডারী, আলমগীর চৌধুরী রানা, কাজী আয়েশা ফারজানা, স ম রবিউল হোসাইন, রাজু দে, পুজন সেন, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ হুসাইন মাহমুদ, মো. আবু নাঈম, মুহাম্মদ শাহাদাত হোসাইন জুনাঈদী প্রমুখ।