পাঁচলাইশে ইয়াবাসহ আটক দুই 

নগরীর পাঁচলাইশে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া থানার শোভনদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. ইয়াছিন (২৮) ও আনোয়ারা থানার তৈলার দ্বীপের ৮ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে মো. নুরুল আজিম (২৯)।

বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) দিবাগত রাতে আরাকান হাউজিং সোসাইটি এলাকার ৪ নম্বর গলিতে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানাধীন আরাকান হাউজিং সোসাইটি এলাকার ৪ নং গলির একটি ভবনে অভিযান পরিচালনা করে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. নুরুল আজিম ও মো. ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। দুজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.