গ্রাম সিএনজি আটক করতেই গাড়ি চাপায় ট্রাফিক পুলিশ

নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন এলাকায় গ্রাম সিএনজি অটোরিকশা আটক করতে গিয়ে গাড়ি চাপায় এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত মোহাম্মদ হানিফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত আছেন।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ নাভানা সিএনজি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ট্রাফিক ইন্সেপেক্টর (নগর ও যান) মো. মন্জুর হোসাইন বলেন, ঘটনার সময় চালক মো. মোরশেদ (৩৮) পালিয়ে গেছে। সে বায়েজিদের বটতল মাজার গেইট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সার্জেন্ট জহিরুল ইসলাম বাদী হয়ে বায়েজিদ থানায় বিকেলে মামলা করেছেন।

মো.মন্জুর হোসাইন আরও বলেন, নগরে নিষিদ্ধ গ্রাম সিএনজি অটোরিকশা আটক করতে গেলে মোহাম্মদ হানিফকে অটোরিকশাটি চাপা দেয়। এতে তার বাম পা আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.