মো. মহাসিন মিয়া, দীঘিনালা
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় সেনা জোনে রিক্রুট ব্যাচ ২০২১ এর ৯৬৩ জন নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর (বৃহস্পতিবার) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট মেজর জেনারেল সাকিল আহমেদ। এসময় তিনি সেনাবাহিনী নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশ মাতৃকার যে কোন সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকতে হবে।
রিক্রুট ব্যাচে ২০২১ এ পদাতিক কোরের ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ৩১৩ জন ও বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টের ৬৫০ জনসহ সর্বমোট ৯৬৩ জন নবীন সেনা সদস্য ৪০ সপ্তাহ মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণের বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী রেজা, ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার কর্ণেল হায়দার, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্ণেল এহসানুল হক ভুইয়া প্রমূখ।