কেরানীহাটের আধুনিক রেষ্টুরেন্ট মেহফিলের বর্ষপূর্তি উদযাপন  করেন মিডিয়া ব্যক্তিত্ব মঈন উদদীন

 

বিশেষ প্রতিনিধি

সাতকানিয়ার কেরানীহাটের ন্যাশনাল টাওয়ারে অবস্থিত আভিজাত্য রেষ্টুরেন্ট মেহফিলের প্রথম বর্ষ উদযাপিত হয়।

 

গেলো   ১৪ই নভেম্বর (রবিবার)বিকালে মেহফিল রেষ্টুরেন্টের হলরুমে বর্ষপূর্তির  এই জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান ও বহুল প্রচারিত দৈনিক চট্টগ্রাম সংবাদের চেয়ারম্যান সাতকানিয়ার কেওঁচিয়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হক সাহেবের সুযোগ্য সন্তান মো:মঈনুদদীন।

 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো মেহফিলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো:আলাল ছাড়াও আভিজাত্য রেষ্টুরেন্টের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ীদের প্রতিনিধিবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি ও মিডিয়া ব্যক্তিত্ব মঈন উদদীন বলেন, স্বাস্থসম্মত খাবার পরিবেশনের কারণে দক্ষিন চট্টগ্রামে অল্পদিনেই এই মেহফিল রেষ্টুরেন্ট সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

আমি আশা রাখি এই ধারাবাহিকতা ভবিস্যতেও বজায় রাখবে মেহফিল রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Your email address will not be published.