সাতকানিয়া পিডিবি:গাড়ী মেরামত বরাদ্দের টাকা আসলেও ঠিক হয়নি গাড়ী,  টাকা গিলেছে শৌভন ভৌমিক ও রাজ্জাক 

ভিডিওতে এমন ক্ষোভ স্বয়ং গাড়ী চালকের-

 সাতকানিয়া সংবাদদাতা 
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভায় অবস্থিত  বিদ্যুৎ ও বিতরণ বিভাগে (পিডিবি) অফিসিয়াল গাড়ীর মেরামত না করে গত ১বছরের বরাদ্দ খেয়ে ফেলার অভিযোগ ওঠেছে।
সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, অফিসের কাজে ব্যবহৃত গাড়ীটি পিডিবি চত্বরে পরিত্যক্ত অবস্থায় আছে। অথচ ওই গাড়ীর চালক গাড়ীর মেরামতের জন্য নিয়মিত খরচ বহন করে যাচ্ছে সরকার।
ড্রাইভার কামালের দেয়া একটি ভিডিও সাক্ষাৎকারে এমন ভয়াবহ দূর্নীতির অভিযোগ ওঠেছে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিক ও এলডিএ কর্মচারী রাজ্জাকের বিরুদ্ধে।
ড্রাইভার কামালের অভিযোগ মতে জানা যায়, এলডিএ পদ থেকে ক্যাশিয়ারের পদ দখল করে গাড়ীর নামে উল্টাপাল্টা ভাউচার করে এবং গাড়ী মেরামতের গত ১বছরের বরাদ্দ খেয়ে ফেলেছেন রাজ্জাক আর আবাসিক প্রকৌশলী সৌমেন ভৌমিক।
অথচ! গাড়ী ঠিক না করলেও গাড়ীর নামে প্রতিমাসে ভাউচার হচ্ছে বলে তিনি ভিডিওতে অভিযোগ করেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পিডিবি অফিসের আরেক কর্মচারী এই প্রতিবেদককে গাড়ীর নামীয় ভূয়া বিলের একাধিক ভাউচার ও নথিপত্র এই প্রতিবেদককে সংরক্ষণ করেছেন।
এই বিষয়ে এলডিএ আব্দুর রাজ্জাক বলেন,হ্যাঁ আমি এলডিএ হলেও ক্যাশিয়ার না থাকায় আবাসিক প্রকৌশলীর নির্দেশে ক্যাশিয়ার ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছি।
অপরদিকে তিনি এলডিএ কর্মচারী হওয়ার পরও ক্যাশিয়ারের রুমে অফিস করার একটি ভিডিও ফুটেজ প্রতিবেদককে দিয়েছেন একই অফিসের আরেক কর্মচারী।
ঘটনায় সাতকানিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিককে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পরে এই সংক্রান্ত টেক্সট দিয়েও তিনি সাড়া দেননি।
মন্তব্য করুন

Your email address will not be published.