বিশেষ প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ৮ হাজার পিস ইয়িবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ মিঠা পানিরছাড়া এলাকার মো. নুরুল আলমের ছেলে মো: তৈয়ব(৪০) ও মহেশখালী ঢেইল পাড়া ঠাকুরতলা এলাকার মো. রিদওয়ানের ছেলে মো. দিল মোহাম্মদ(৪০)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম মূখি মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পারিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।