কুপ্রস্তাবের অভিযোগে এওচিয়ার সেই জামায়াত কর্মীর বিরুদ্ধে থানায় গেল ভুক্তভোগী গৃহবধূ

বিচার চেয়ে ভুগছেন নিরাপত্তাহীনতায়ও-

রুকন উদদীন, সাতকানিয়া উপজেলা প্রতিনিধি 

সাতকানিয়া উপজেলার  এওচিয়া ইউনিয়নে এক গৃহবধূকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় এক জামায়াত কর্মীর বিরুদ্ধে।

অভিযুক্ত জামায়াত কর্মীর বাড়িও এওচিয়া ইউনিয়নের  পশ্চিম গাটিয়া ডেঙ্গা ৯নং ওয়ার্ডের আব্দুল শুক্কুরের ছেলে আব্দুল্লাহ আল নোমান।

জামায়াত কর্মী নোমানের বিরুদ্ধেসহ মোট ৩জন বখাটের  নামে  ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেম ও কুপ্রস্তাব দেয়ার অভিযোগে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

জানা যায়- সাতকানিয়ায় থানায় দায়ের করা লিখিত অভিযোগের বাদী স্বয়ং ওই গৃহবধূ।

লিখিত অভিযোগ সূত্রে আরো জানা যায় -অভিযুক্ত জামায়াত কর্মী   আব্দুল্লাহ আল নোমান যে মাদ্রাসায় কর্মরত ছিলেন -ওই মাদ্রাসায় গৃহবধূর একটি বাচ্চা পড়ালেখা করেন। ফলে বাচ্চাকে দেখাশোনা করতে যেতে হয় স্থানীয় ওই গৃহবধূকে।

তখন সামনাসামনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে গৃহবধূর মন নেয়ার চেষ্টা করতো এই জামায়াত কর্মী নোমান।

পরে চেষ্টায় ব্যর্থ হয়ে ভিন্ন  কৌশলে মোবাইল নম্বর নিয়ে রাতবিরেতে ফোন করে কুপ্রস্তাব দেয়ার জোর চেষ্টা চালালে, সংসারের কথা চিন্তা করে জামায়াত কর্মী নোমানসহ তার সঙ্গীয় আরো ৩জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

থানায় নিজেই বাদী হয়ে নোমানের অপকর্মের বিচার চেয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

এদিকে গৃহবধূর স্বামী জয়নাল আবেদীন এবং ভুক্তভোগী গৃহবধূ প্রতিবেদককে জানিয়েছেন, নোমানের কুপ্রস্তাবের কারণে থানায় অভিযোগ দিয়ে আমরা এখন এলাকায় নিরাপত্তাহীনতায় আছি।

নোমান একটি ১০/১২জনের ক্যাডার গ্রুপ নিয়ে সবসময় আমাদের গতিবিধি নজরে রাখেন।

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.