হাতির নিরাপদ বাসভূমি ও করিডোর রক্ষায় লোহাগাড়ায় বিশ্ব হাতি দিবস পালিত
পদুয়া রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে-
নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
হাতির নিরাপদ বাসভূমি ও করিডোর রক্ষায় লোহাগাড়ায় বিশ্ব হাতি দিবস পালিত।
বনভূমি ধ্বংস, পাহাড়ে অপরিকল্পিত বসতি এবং যত্রতত্র রাস্তাঘাট নির্মাণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে বন্য হাতি। খাদ্য সংকট ও চলাচলের পথ সংকুচিত হয়ে যাওয়ায় হাতি লোকালয়ে চলে আসছে, যার ফলে বাড়ছে মানুষ ও হাতির মধ্যকার সংঘাত।
বুধবার (১২ আগস্ট) বিশ্ব হাতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া বন রেঞ্জের উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সকালে পদুয়া বন রেঞ্জ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস.এম ছলিম উদ্দীন খোকন চৌধুরী। পদুয়া স্টেশন কর্মকর্তা এ.কে.এম আবু সাঈদ-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাত্তার সিকদার।
সভায় বক্তারা আরও বলেন, হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হলে বন্য হাতির প্রাকৃতিক আবাসস্থল এবং চলাচলের করিডোরগুলো যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। একই সঙ্গে বনভূমি ধ্বংস বন্ধ করা এবং হাতির খাদ্যের চাহিদা মেটাতে পাহাড়ে ফলজ ও উপযোগী গাছ লাগানোর ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আরও বক্তব্য রাখেন এলিফ্যান্ট রেসপন্স টিম সদস্য মো. হোসেন, সাংবাদিক এম. সাইফুল্লাহ চৌধুরী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এনামুল হক, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম জাকরিয়া, মো. জাহেদ ইসলাম, কাইছার হামিদ তুষার, মোক্তার হোসেন, নাজিম উদ্দীন এবং শিক্ষার্থী জোয়াইরিয়া চৌধুরী আদিবা প্রমুখ