বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের লেখা পড়ার মানোন্নয়নের লক্ষে বড়হাতিয়া গারাংঙ্গিয়া সেনেরহাট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চট্টগ্রাম-১৫ সাতাকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির একান্ত সচিব এরফানুল করিম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালামত উল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম , বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম,আওয়ামী লীগ নেতা মাষ্টার আবু তাহের সাংসদ নদভীর একান্ত সহকারী সচিব শাহাদাত হোসেন সাহেদ,ছাত্রলীগ নেতা মোঃ রিয়াদ প্রমুখ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ হচ্ছে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়লে আগামীতে জেএসসি ও এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করা সম্ভব না। তাই এসবের কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে।

ভবিষ্যত দেশ গড়ার লক্ষ্যে প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত একজন ছাত্র কি করে, কোথায় যায় সে দিকটি দেখভাল করতে অভিভাবকের প্রতি আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.