গোপনে দেশ ছাড়তে প্রস্তুতি সেরেছেন মুরাদ হাসান। রাতের একটি ফ্লাইটে তিনি বিদেশের পথে পাড়ি জমাবেন। সম্ভাব্য গন্তব্য কানাডা।
বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন। গতকাল বুধবার তিনি একটি টিকিট কাটেন বলে এয়ারলাইনস সূত্র জানিয়েছে। ওই ফ্লাইটটি কাতারের দোহা হয়ে কানাডায় নামবে বলে জানা যাচ্ছে। বিমানবন্দর এপিবিন জানিয়েছে, মুরাদ এখনো পর্যন্ত চট্টগ্রামে আছেন বলে তারা জানেন।
বিমানবন্দর দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের কাছে মুরাদ সম্পর্কিত তথ্য নেই। তারা জানিয়েছেন, মুরাদ যদি কানাডা যান তাহলে কানেকটিং ফ্লাইটে যাবেন। সেক্ষেত্রে বেশ কয়েকটি ফ্লাইটের কানেক্টিং সার্ভিস রয়েছে। সেগুলো থেকে সম্ভাব্য তথ্য পাওয়া যেতে পারে।