কেঁওচিয়াবাসীর হোল্ডিং ট্যাক্স নিজের পকেট থেকেই দেয়ার ঘোষনা-চেয়ারম্যান প্রার্থী ওসমান আলীর

 

নিজস্ব প্রতিবেদেক-

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়াবাসীর সুবিধার্তে নিজস্ব অর্থায়নে মিনি ইউনিয়ন পরিষদ নির্মাণ এবং  জনসাধারণের চকিদারী -হোল্ডিং ট্যাক্স নিজের পকেট থেকে দেয়ার ওপেন ঘোষনা দিলেন আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শিল্পপতি ওসমান আলী।

 

গেলো ১০ই ডিসেম্বর(শুক্রবার) কেঁওচিয়াবাসীর সাথে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত জনগনকে সাক্ষী রেখেই তিনি এই ঘোষনা দেন।

উক্ত ঘোষনার পাশাপাশি ওসমান আলীর দেয়া দীর্ঘ ১০মিনিটের বক্তব্যে বার বার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের বিচার বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিচালনা করবেন বলেও জানান তিনি।

 

 

শুধু তাই নয়-পরিষদ ছাড়াও পূর্বের মত নিজস্ব অর্থায়নের সমন্বয়ে কেঁওচিয়ার জনসাধারণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে নিজের সর্বোচ্চটা ত্যাগ স্বীকার করবেন বলেও জানান।

 

উক্ত মতবিনিময় সভায় তিনি আরো বলেন-একজন চেয়ারম্যানের দূর্নীতি বিহীন স্বদিচ্ছা থাকলে ৫বছরের বরাদ্দকৃত অর্থ দিয়েই আধুনিক ইউনিয়ন গড়াঁ কোন ব্যাপার না।

 

 

 

মহান আল্লাহ যদি আমাকে আপনাদের ভালবাসার বিনিময়ে কামিয়াব করে তাহলে আমি সেই উদাহরণটা সৃষ্টি করবো ইনশাআল্লাহ।

 

সেই মতবিনিময় সভায় উপস্থিত জনগনের উদ্দেশ্যে তিনি আরো বলেন,আমি মারামারি হিংসাঁ হানাহানি করে চেয়ারম্যান হতে আগেও চাইনি ভবিষ্যতেও চাইবনা -আমি আল্লার রহমতে একমাত্র আপনাদের ভালবাসাকেই পুঁজি করে চেয়ারম্যান হতে চাই।

আমার উপরে আল্লাহ নিচে আপনাদের ভালবাসায় একমাত্র সম্বল।

আর সেই সম্বলেই আমি আস্থা রেখে পথ চলতে চাই সারাজীবন আপনাদেরকে নিয়েই।

তিনি আরো বলেন আমি ওসমান আলী আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদেরই লোক, আমি আপনাদের সাথেই বাকি জীবন কাটাতে চাই।

 

আমি গতবারে ষড়যন্ত্রের শিকার হয়ে নির্বাচনে হেরেও দীর্ঘকাল আপনাদের সাথে থেকেছি, ইনশাআল্লাহ আপনারা আমাকে অতীতের মত ভালবাসা দিয়ে সামনেও আগলে রাখবেন, আমিও আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের আশা-আকাংখার প্রতিফলন ঘটাবো।

 

 

Comments are closed.