শাহবাগ থানায় ধরা খেলো কক্সবাজারের প্রতারক সিন্ডিকেটের মাফিয়া মন্জুরুল আলম

 

সৈয়দ আককাস উদদীন চট্টগ্রাম

ঢাকার শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হলো কক্সবাজারের বহুল আলোচিত প্রতারক সিন্ডিকেটের গডফাদার মন্জুরুল আলম।

জানাযায়- সাতকানিয়ার শিল্পপতি ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেন কক্সবাজারের বাহার ছড়ার প্রতারক মন্জুরুল আলমের বিরুদ্ধেসহ মোট ৩জনের নামে- গেলো ১৫ই ডিসেম্বর ঢাকার শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আর সেই হত্যাচেষ্টা মামলায় গতকাল গভীর রাতে শাহবাগ থানার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে(মন্জুরুল আলমকে) গ্রেফতার করা হয়।

এদিকে তাকে গ্রেফতারের বিষয়ে সত্যতা স্কীকার করে রাজধানী শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন-হ্যাঁ সাতকানিয়ার হাজি দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন আমাদের থানায়, ওই মামলায় কক্সবাজারের মন্জুরুল আলমকে গ্রেফতার করা হয়।

তাকে যথাযথ প্রক্রিয়ায় কোর্টে প্রেরণ করা হবে।

এদিকে মামলার বাদী আওয়ামীলীগনেতা হাজি দেলোয়ার হোসেন বলেন-আমাকে হত্যার উদ্দেশ্যে আটকিয়ে টাকা দাবী করেন মন্জুরুল আলমসহ আরও বেশ কয়েকজন।

তাই আমি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের  করলে- ওই মামলায় সে গ্রেফতার হয়,বাকি আসামীরাও দ্রুত গ্রেফতার হবেন বলে আমি আশাবাদী।

এদিকে প্রতারক চক্রের মাফিয়া মন্জুরুল আলমের গ্রেফতারের খবরে কক্সবাজার পৌরসভায় মিষ্টি বিতরণ চলছে বলেও শোনা যায়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.