বাঁশখালীতে ইঞ্জিনিয়ার জাফর আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাঁশখালী  প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়ায় পার্শ্ববর্তী ইউনিয়নের গরীব অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ছনুয়া ১ নং ওয়ার্ডের ইন্জিনিয়ার বাড়িতে বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্টিত ইঞ্জিনিয়ার জাফর আহমদ চেরি টেবিল ফাউন্ডেশনের উদ্যোগে ছনুয়া ইউনিয়নের প্রায় সাড়ে শতাধিক শিশু, অসহায়, দুস্হ,ও বয়: বৃদ্ধ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাফর আহমদ । এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি জান্নাতুল মাওয়া, ইন্জিনিয়ার জনি এমন দাইয়ান, কোষাধ্যক্ষ ডা: আয়েশা মুনমুন, নির্বাহী পরিচালক ইন্জিনিয়ার জি এমন নাঈম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতকালীন সময়ে এলাকার সাধারণ মানুষের পাশে দাড়ানো একজন সচেতন মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধের প্রেক্ষিতে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন ইঞ্জিনিয়ার জাফর আহমদ চেরি টেবিল ফাউন্ডেশন। এই শীত মৌসুমে ও করোনা দুর্যোগে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার জন্য এলাকার বিত্তবানদেরকে এসব শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।

চট্টগ্রাম সংবাদ / আই এইচ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.