দুই সন্তানকে বিষ খাইয়ে ফাঁস নিলেন মা, হত্যা নাকি আত্মহত্যা

কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুরে স্বামীর সঙ্গে অভিমান করে দুই কন্যাসন্তানের জননী জিসান আরা বিষপানে আত্মহত্যা করেছেন। নিজে আত্মহত্যা করার আগে দুই মেয়েকেও বিষপান করান তিনি।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দুই কন্যাসন্তানের মা জিসান আরা ইসলামপুরের ৩ নম্বর ওয়ার্ডের শহিদুল হকের স্ত্রী।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ঈদগাঁওয়ে ৩টি লাশ পাওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। তদন্তের মাধ্যমে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

মন্তব্য করুন

Your email address will not be published.