নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ায় রাজাকার তালিকার ১০নাম্বারে থাকা ব্যক্তির পুত্র মাষ্টার দেলোয়ারের নাম গেলো নৌকা পেতে।
এমন ঘটনাটি ঘটেছে -সাতকানিয়ার ইউপি নির্বাচনে নৌকার টিকেট পেতে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ ও চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের প্যাডে।
জানাযায়- সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কর্তৃক প্রকাশিত রাজাকার তালিকায় ১০নাম্বারে থাকা আব্দুল মোনাফের ছেলে মাষ্টার দেলোয়ার নাম বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রে মনোনয়নের জন্য পাঠানো তালিকায় ৪নাম্বারে।
এদিকে রাজাকার তালিকায় শীর্ষ ১০নাম্বারে থাকা ব্যক্তি আব্দুল মোনাফের পুত্রের নাম নৌকা প্রতীকের জন্য মনোনয়নে কেন্দ্রে পাঠানোয় পুরো সাতকানিয়ার আওয়ামীলীগ রাজনীতিতে ফুঁসে ওঠছে তীব্র ক্ষোভ।
সাতকানিয়ায় একাধিক আওয়ামীলীগনেতা জানান-চিহ্নিত রাজাকারের পুত্রকে গুঁটিকয়েক আওয়ামিলীগনেতার যোগসাজশে নৌকা পাইয়ে দেয়ার যে অপতৎপরতা আমরা দেখতে পাচ্ছি এতে আমরা নির্বাক হওয়া ছাড়া কিছুই নেই।
আমরা ইহার তীব্র নিন্দা জানাচ্ছি।