টাকার বিনিময়ে সাতকানিয়ার ১৭ নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা ও উপজেলা আওয়ামী লীগের রেজুলেশনে এক এলডিপি নেতাকে ‘আওয়ামী লীগ’ সাজিয়ে মনোনয়ন দানের জন্য স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মনোনয়ন বাণিজ্যের কুশীলব হিসেবে পরিচিত কয়েকজন নেতার হাত দেখছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।এই এলডিপি নেতার নাম জসিম উদ্দিন। অভিযোগে জানা গেছে, ত্যাগী আওয়ামী লীগ নেতাদের পাশ কাটিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ‘টাকার বিনিময়ে’ রেজুলেশন তালিকায় এলডিপি নেতা জসিম উদ্দিনের নাম প্রস্তাব করেছেন এক নম্বরে।

সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গত ৫ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড বরাবরে পাঠানো এক চিঠিতে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে এলডিপি নেতা জসিম উদ্দিনের নাম ১ নম্বরে প্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সুত্রঃচট্টগ্রাম প্রতিদিন ও স্থানীয়বাসিন্দা