চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

চট্টগ্রামের দেওয়ান হাটের পোস্তার পাড় হাই স্কুলে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল বাংলাদেশ, হোম হাসপাতাল, রোটারি ক্লাব অফ চিটাগাং প্রাইম, এলবিয়ন গ্রুপ ও রোটারেক্ট ক্লাব অফ মেডিকেল কমিউনিটি এর সহযোগিতায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শতাধিক রোগীদের চিকিৎসা পরামর্শের পাশাপাশি ঔষধও সরবরাহ করা হয়।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২১ সাল থেকে চট্টগ্রাম নগরীসহ আশেপাশে প্রতিমাসে ১টি করে ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে এলাকার অসচ্ছল ও ছিন্নমূল মানুষের চিকিৎসা সেবা করে আসছে।

শুক্রবার অনুষ্ঠিত হেলথ ক্যাম্প ডা. বিদ্যুৎ বড়ুয়া ছাড়াও স্থানীয় ওয়ার্ড কমিশনার মো জাভেদ , ডা সামিউল , ডা সৈকত , শারমিন আখতার , ফারুক ফয়সাল , আবু আরিফ , হেলাল উদ্দিন অজয় কর , মো হান্নান চৌধুরী , মো জামাল উদ্দিন , হারুন ওর রাশিদ , তমাল বড়ুয়া , জাহিদ রণি , নজরুল ইসলাম জয় , সাইফুল ইসলাম ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.