সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ইউনিয়নের ২ নং ব্রীজের পূর্ব পাশে কেরানীহাট অটো গ্যাস ফিলিং স্টেশন এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, কেঁওচিয়া ইউনিয়নের ৮ নং মধ্যম ডেলি পাড়া এলাকার ছেলে চট্টগ্রাম বান্দরবান শৈলসভা সড়ক পরিবহন সমিতির দপ্তর সম্পাদক মো. সালাহ উদ্দিন কে মামলা তুলে নিতে ভয়-ভীতি প্রদর্শন করে এবং হত্যার উদ্দেশ্যে গত ২৯ এ জানুয়ারি কেরানীহাট অটো ফিলিং স্টেশন এলাকায় ধারালো ছুরি, লোহার রড ও গাছের লাঠি দিয়ে মারাত্মক ভাবে জখম করে৷ এসময় মো. সালাহ উদ্দিন এর বুকে, কাধঁ ও হাতে- পিঠে আঘাত পায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা হলেন মো. কামাল হোসেন, এহসানুল হক, ইয়াছিন আরাফাত, রওশনা আক্তার, মোঃ আজাদ।

এদিকে পুলিশ সুত্রে জানা যায়-তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।