আনোয়ারায় অবৈধ ১৬ হাজার মিটার জাল জব্দ 

আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীর মোহনা ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৮টি বেহুন্দি জাল, ১১টি চিংড়ি পোনা ধরার জাল ও ৩টি পেকুয়া জাল জব্দ করা হয়েছে। জালগুলোর দৈর্ঘ্য ১৬ হাজার ৫০০ মিটার, যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদীর মোহনা ও বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, ফিল্ড অফিসার আনোয়ারা বেগম, জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বগহিরা সাঙ্গু স্টেশন সহযোগিতা করে।

ফারহানা লাভলী বলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদীর মোহনা ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে অবৈধ ১৬ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৭ লাখ টাকা। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.