ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজার সদরের ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুন্যপদে ম্যানেজিং কমিটি সভাপতি নিবার্চিত হলেন রওশন আরা লিলি। সূত্র মতে, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদিত সভাপতির মৃত্যুজনিত কারনে অব শিষ্ট মেয়াদের জন্য ৫ই ফ্রেরুয়ারী ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে রওশন আরা লিলিকে সভাপতি পদে অনুমোদন দেয়া হলো। সূত্র- চশিবো/বিদ্যা/কক্স: (সদর) /০৮/৯৫/(অংশ-২)/১৬৯৩(৩). ১৮ই জানুয়ারী। ৮ ফ্রেরুয়ারী চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত একটি চিটি সূত্রে এমনটি জানা গেছে। ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার ম্যান মরহুম আবু শামা সওদাগর এ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে শুন্য পদে তাঁরই কনিষ্ঠ কন্যা রওশন আরা লিলিকে সভাপতি করা হয়। লিলি ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউছুপেরখীলের সমাজসেবক,সাবেক ছাত্রনেতা নুরুল আলমের সহধর্মীনী। এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের সাথে কথা হলে তিনি উপরোক্ত তথ্যা বলীর সত্যতা নিশ্চিত করেন এই প্রতিবেদককে।