চট্টগ্রামে আরও ১৮৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত একদিনে আরো ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৩১ শতাংশে। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি)  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১৪ টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়া ১৮৮ জনের মধ্যে ১৩৯ জনই নগরের বাসিন্দা। বাকি ৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।  উপজেলার মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ২, বাঁশখালীর ৫, আনোয়ারার ৬, পটিয়ার ৩, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ২, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ৩ জন রয়েছেন।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৫০২ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ২৪৬ জন। ৩৪ হাজার ২৫৬ জন বিভিন্ন উপজেলার।

তবে সুখবর হচ্ছে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এনিয়ে টানা সাতদিন মৃত্যুহীন দিন পার করেছে বাণিজ্যিক নগরীটি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬০ জন।

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.