বকেয়া টাইমস্কেল প্রদানের দাবিতে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের অবস্থান কর্মসূচি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের টাইমস্কেল বঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পক্ষ থেকে নন গেজেটেড হিসাবে প্রাপ্য বকেয়া টাইমস্কেল প্রদানের দাবিতে গতকাল মঙ্গলবার এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

নন্দনকাননস্থ প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের সামনে ৯ মার্চ ২০১৪ থেকে ১৪ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত প্রাপ্য বকেয়া টাইমস্কেল বঞ্চিত প্রধান শিক্ষকগণ এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচি শেষে প্রধান শিক্ষকগণ চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলামকে এ সংক্রান্ত দরখাস্ত ও প্রয়োজনীয় কাগজপত্র বিভাগওে প্রদান শিক্ষকদের পক্ষে হস্তান্তর করেন। বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম বিষয়টি সুরাহা করবেন বলে প্রধান শিক্ষকদের আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ জসীম উদ্দীন তালুকদার, কাইছারুল আলম, আবু কাউছার, মহিউদ্দীন, বাহাদুর আলম, শুক্লা দাশ, শাহীন আক্তার, মো. আরিফ, রবিউল প্রমুখ।

 

অ/চৌ

মন্তব্য করুন

Your email address will not be published.