ঈদগাঁওতে বিএমএসএফের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি:

সাংবাদিকদের ডাটাবেইজ সংগ্রহ শুরু করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম এসএফ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেন কক্সবাজার ঈদগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দরা। ১৮শে ফেব্রুয়ারী সকাল সাড়ে দশটায় ঈদগাঁও স্টেশনে কেন্দ্র ঘোষিত উল্লেখিত কর্মসূচি পালিত হয়। উপজেলা কমিটির আহবায়ক ও দৈনিক রুপালী সৈকতের প্রতিবেদক শেফাইল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব, দৈনিক কক্সবাজার প্রতিদিনের প্রতিবেদক এম আবু হেনা সাগরের পরিচালনায় অংশ নেন- বিএমএসএফ জেলা শাখার সহ সভাপতি রেজাউল করিম, সংবাদ কর্মী এম শফিউল আলম আজাদ, উসমান গনি ইলি,নাছির উদ্দিন পিন্টু,মোজাম্মেল হক,সাইমুম সরওয়ার কায়েম,গিয়াস উদ্দিন,কাউছার উদ্দিন শরীফ ও হাফেজ বজলুর রশিদসহ অনেকে।

মন্তব্য করুন

Your email address will not be published.