জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তার বিদায় সংবর্ধনা সম্পন্ন

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা হিল্লুল বিশ্বাসের বিদায় সংম্বর্ধনা সম্পন্ন হয়েছে। ১৭ ফ্রেরুয়ারী দুপুর ১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত পরিসরে এই বিদায় অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ এমপি।

অন্যদের মধ্য অংশ নেন,জেলা পরিষদের সদস্য মাহমুদুল করিম মাদু,শামসুল আলম মন্ডল,তাহ মিনা আক্তার লুনা,চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ মেম্বার উছাচিং রাখাইন, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক শাহজাহান মনির,ছাত্রলীগের নেতা মনজুর আলম,তানজিদ ওয়াহিদ লোটাস,
শ্রমিকলীগ নেতা নেজাম উদ্দিন শাওন ও জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ছাত্রনেতা মনজুর উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।

মন্তব্য করুন

Your email address will not be published.