একুশের প্রথম প্রহরে বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

বাঁশখালী সংবাদদাতাঃ বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, সর্বত্র বাংলা ভাষা চালু, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করছে শোক আর গর্বের অমর একুশে ফেব্রুয়ারি। একুশের প্রথম প্রহরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ফুলে ফুলে ভরে যায় বাঁশখালীর কেন্দ্রীয় শহীদ মিনার। এ উপলক্ষে এক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে তাদের কণ্ঠে উচ্চারিত হয় সেই চিরচেনা গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি…।’ একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।এরপর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাঁশখালী উপজেলা প্রসাশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিতে শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোঃ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী পৌরসভার মেয়র এড. তোফাইল বিন হোসাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা, উপজেলা কৃষি অফিসার আবু ছালেক, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ সহ পৌরসভা আওয়ামীলীগ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.