নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে মাছ লুঠকে কেন্দ্র করে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে,মারামারিতে আহত হয়েছে মোট ৪জন।
২৫শে(শুক্রবার)ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় উপজেলার সোনাকানিয়ার দক্ষিন রূপকানিয়া গারাঙ্গিয়াতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিন রূপকানিয়ার চাঁনগাজি পাড়ার মরহুম মৌলভী শামসুল ইসলামের ছেলে নেজাম উদদীন ও তার আপন ভাইসহ মোট ৪জন।
আহত নেজাম উদদীনের অবস্থা আশংকাজনক ঘোষনা করে লোহাগাড়া পদুয়া জেনারেল হসপিটাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত নেজাম উদদীন বলেন পূর্ব শত্রুতার জেরে আমাদের পুকুরের মাছ লুঠ করার চেষ্টা চালায় এলাকার কিছু দূর্বৃত্তরা পরে আমরা সবাই বাধা প্রয়োগ করলে সকালে আমার ছোট ভাইকে পরে আবার সন্ধ্যায় আমাদের এলাকার শামসুল আলমের ছেলে সরোয়ারসহ মোনাফ,রেজাউল,সৈয়দ আলম,ছালাম, দেলু,মাহমদ আলীরা আমাদের বাড়িতে ঘেরাও করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক মারধর করলে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বলে জানান আহত নেজাম উদদীন।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার বলেন ৯৯৯ এর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে