চট্টগ্রামের সাতকানিয়ায় ওসি আব্দুল জলিলের পর নতুন ওসি হিসেবে যোগ দিলেন তারেক মোহাম্মদ হান্নান। ২৬ ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক সাক্ষরিত এক আদেশে জনস্বার্থে এই পদায়ন তথ্য জানানো ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের আগে যোগ দিয়েন নির্বাচন শেষে এক মাসের মাথায় বদলির আদেশপ্রাপ্ত হন আব্দুল জলিল।নিয়মিত বদলি উল্লেখ্য করা হলেও নির্বাচনী সহিংসতায় ব্যর্থ হওয়ায় বদলি বলে ধারণা করা হয়। এদিকে গত ১৭ জানুয়ারি আব্দুল জলিলকে সাতকানিয়া থানা থেকে ঢাকা সিআইডি কার্যালয়ে বদলি দেওয়া হলেও নতুন ওসির আদেশ ও ওসি আব্দুল জলিলের সাতকানিয়া থানায় অবস্থানে প্রশ্ন উঠে বদলি আদেশ কার্যকর নিয়ে।এরমধ্যে ২৬ ফেব্রুয়ারি শনিবার জেলা পুলিশের দেওয়া এক আদেশে তারেক মোহাম্মদ হান্নানকে সাতকানিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রসঙ্গতঃ নবাগত ওসি তারেক মোহাম্মদ হান্নান এর আগে জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।জনস্বার্থে তাকে সাতকানিয়া থানায় পদায়ন করা হয়।