দীঘিনালায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে অসচ্ছল ও হতদরিদ্র ৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (শনিবার) উপজেলার বোয়ালখালীর কামুক্যাছড়া পাড়ার ধনবী চাকমা, কবাখালী মুসলিম পাড়ার নুরী আক্তার, মেরুং বেলছড়ির জাহেদা খাতুন ও বোয়ালখালী পুলিন হেডম্যান পাড়ার সুপন চাকমাকে সেনা জোন অধিনায়কের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করেন জোন এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট রাইয়ান আহমেদ অর্ণ। এ সময় তিনি বলেন, দীঘিনালা জোন সর্বদা পার্বত্য অঞ্চলের জনসাধারণের যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। দীঘিনালা সেনা জোন হতে এসব সহযোগিতা পেয়ে সুবিধাভোগীগন জানান, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

মন্তব্য করুন

Your email address will not be published.