ঈদগাঁও কলেজে নবাগত শিক্ষার্থীদের গোলাপ দিয়ে বরণ

ঈদগাঁও প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রশিদ আহমদ কলেজে নবাগত শিক্ষার্থীদেরকে গোলাপ দিয়ে বরণ করলো ছাত্র লীগের নেতাকর্মীরা। শুভেচ্ছা পেয়েই আনন্দিত শিক্ষার্থীরা।

২রা মার্চ সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে
ঈদগাঁও উপজেলা ছাত্রলীগে পক্ষ থেকে চলতি ২০২২-২০২৩ ইংরেজী শিক্ষাবর্ষের নবাগত ছাত্র ছাত্রীদের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন,ছাত্রনেতা আবু হেনা বিশাদ,ইর ফানুল করিম,আবদুর রহমান নাহিদ,সোহেল মাহমুদ রুহান,নয়ন,নজরুল ইসলাম,মুবিনুর রহমান ও হুমায়ুনসহ আরো অনেকে।

পরে কলেজের হলরুমে নতুন শিক্ষার্থীদের সাথে পরিচিত হলেন ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইরফানুল করিম জানান,শিক্ষা,শান্তি ও প্রগতির হাতেগড়া ছাত্রলীগের পক্ষ থেকে নতুন শিক্ষার্থী দের বরণ করতে পেরে নিজেকেই গর্বিত মনে করছি।

মন্তব্য করুন

Your email address will not be published.